প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2026, 8:44 AM
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা
এদিকে, পদুয়ার বাজার এলাকায় ছিনতাইয়ের ঝুঁকির একটি সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্যবসায়ী ফয়সাল হোসেন রাব্বী।
তিনি জানান, সম্প্রতি চট্টগ্রাম থেকে ফিরে পদুয়ার বাজারে অপেক্ষা করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর কাছে এসে থামে। তিনি গাড়িতে ওঠার পর চালক শর্টকাটে শাসনগাছায় পৌঁছে দেওয়ার কথা বলে উল্টো পথে চলতে শুরু করেন। গাড়িতে আগে থেকেই যাত্রীবেশে একজন ছিনতাইকারী বসে আছেন বলে সন্দেহ হয় তাঁর।
পরিস্থিতি বুঝতে পেরে প্রস্রাব করার কথা বলে গাড়ি থেকে নেমে দৌড়ে হোটেল ছন্দুতে আশ্রয় নেন রাব্বী। অটোরিকশাটি কিছু দূর পর্যন্ত তাঁর পিছু নিয়ে পরে মোড় ঘুরে কোটবাড়ির দিকে চলে যায়।
এর আগে গত ২৬ এপ্রিল পদুয়ার বাজার এলাকা থেকে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন কোটবাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি।
বুলেট বৈরাগী থেকে জান্নাতুল তাজমীন—একের পর এক ঘটনায় পদুয়ার বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ছিনতাইকারী চক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি রাতের টহল ও নজরদারি বাড়াতে হবে।
মাঝরাতে বাড়ি ফিরতে অটোরিকশায় উঠেছিল সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন। চালকের ক্ষুধার কথা শুনে নিজের ১০০ টাকা দিয়ে কিনে দিয়েছিল রুটি ও কলা। কিন্তু শর্টকাটে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জনে নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য, মৃত্যু নিশ্চিত করতে তাজমীনের মাথায় পা দিয়ে চেপে ধরেছিল চালক সুমন মিয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...