প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:46 AM
চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লা চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্টোরে রক্ষিত
নতুন ৬০ সেট কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এই
ঘটনায় কলেজের চিফ ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদি হয়ে রোববার
সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার।
তিনি জানান, প্রতিষ্ঠানটির কাজ শেষ না হওয়ায় ঠিকাদার এখনো আমাদের
নিকট বুঝিয়ে দেয়নি এবং সীমানা প্রাচীরও তৈরী হয়নি। যার কারণে পুরো
প্রতিষ্ঠানটি অরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সরকার হান্ডেড
টিএসসি প্রকল্পের আওতায় চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটিকে ৬০ সেট
নতুন কম্পিউটার সামগ্রী প্রদান করে। আমরা কম্পিউটার গুলো
প্রতিষ্ঠানের ২য় তলার একটি অস্থায়ী সাব স্টোর রুমে সংরক্ষণ করি। রবিবার
সকালে এসে দেখি ওই রুমে তালা ভাঙ্গা দেখে সন্দেহ হলে ভিতরে প্রবেশ করে
দেখি ৪৬ সেট কম্পিউটার সিপিইউ থেকে মূল্যবান যন্ত্রাংশ প্রসেসর, র্যাম
ও হার্ডডিস্ক অজ্ঞাতনামা চোর চক্র চুরি করে নিয়ে যায়। এতে ২৫ লাখ
টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটি চিফ
ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদি হয়ে রোববার সকালে অজ্ঞাতনামা
কয়েকজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অধ্যক্ষ আরো বলেন, চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৯ সদস্য বিশিষ্ট একটি
তদন্ত কমিটিও গঠন করেন।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ
হোসাইন বলেন, চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের
কম্পিউটার যন্ত্রাংশ চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
আমরা চোর চক্রকে সনাক্ত ও চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...