প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 11 Oct 2026, 8:42 AM
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন
আয়েশা আক্তার
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।
প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে উদ্যোগ কৃষিমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করলেই হবে না, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালের যন্ত্রপাতি যেন অবহেলার কারণে দ্রুত নষ্ট না হয় এবং নির্ধারিত কার্যকাল পর্যন্ত সচল থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে।
রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে চিকিৎসকদের, চিকিৎসাসেবায় মানবিকতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকের কাছে গিয়ে চান তাঁদের শারীরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা হোক এবং প্রয়োজনীয় সময় দেওয়া হোক। রোগীর কথা গুরুত্ব দিয়ে শোনা ও তাঁর সমস্যাগুলো বিস্তারিত জানার মাধ্যমে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা তৈরি হয় এবং মানসিক স্বস্তি বাড়ে।
নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা পেশায় প্রবেশের পর মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে তাঁদের আস্থা অর্জন করতে হবে। দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করাই হওয়া উচিত চিকিৎসকদের অন্যতম প্রধান লক্ষ্য।
সুস্থ থাকতে সচেতন খাদ্যাভ্যাসের পরামর্শ, পরিবেশদূষণ ও খাদ্যের গুণগত মান নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার পর্যায়ক্রমে পদক্ষেপ নিচ্ছে।
তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের শুধু ওষুধ দিলেই চলবে না; সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কেও তাঁদের সচেতন করতে হবে। ওষুধের প্রয়োজনীয়তা থাকলেও সচেতন খাদ্যাভ্যাসের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
মন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...
সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ...
আরিফুর রহমান স্বপন, লাকসামসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংব...