প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 10:20 AM
ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসিবুল ইসলাম (৭) ও জোনায়েদ হোসেন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম ওই গ্রামের ইছামুদ্দির বাড়ির মো. আবু কাউসারের ছেলে। আর জোনায়েদ হোসেন উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। জোনায়েদ গোপালনগরে তার খালু মনির হোসেনের কাছে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনদের অগোচরে হাসিবুল ও জোনায়েদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে খেলতে খেলতে তারা পুকুরের কিছুটা গভীর অংশে চলে যায়। সেখানে পানিতে তলিয়ে যায় দুই শিশু।
এ সময় পুকুরপাড়ে থাকা তাদের এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেদোয়ান আহাম্মেদ হিমেল বলেন, দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...