প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 Oct 2026, 10:19 AM
চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক স্কুলছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাশকরা গ্রামে। অভিযুক্ত হাফেজ মিয়া (৪২) ওই গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ও স্থানীয় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাফেজ মিয়া তার নিজ বাড়ির প্রবাসী চাচাতো ভাইয়ের মেয়ে সোনিয়া আক্তার (ছন্মনাম) স্থানীয় চাঁন্দকরা এসএ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে নানান অঙ্গিভঙ্গি দেখিয়ে ও বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার দিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি ওই সস্কুল ছাত্রী তার পরিবারকে জানালে তারা হাফেজ মিয়া সর্তক করলে সে আরো
ক্ষিপ্ত হয়ে উঠে নানান ভাবে হুমকি-ধমকি দিতে থাকে। পরবর্তীতে সে কৌশলে ওই স্কুলছাত্রীর পরিবারের মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোনেও বিরক্ত করা শুরু করে। এরই মাঝে সম্প্রতি হাফেজ মিয়া পূনরায় ফোন করে ছাত্রীকে রাতে বাড়ির পিছনে একা দেখা করতে বলে। ফোনে কথোপথনের বিষয়টি ছাত্রী তার মায়ের সহযোগীতায় রেকর্ড করে রাখে। পরবর্তীতে কল রেকর্ডের প্রমাণসহ বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্ত হাফেজ মিয়া ও তার পরিবার কেনো এগুলো বাহিরের মানুষদের জানিয়েছে বলে স্কুল ছাত্রী ও তার পবিারের লোকজনের উপর আক্রমনের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকালে অভিযুক্ত হাফেজ মিয়া, তার স্ত্রী লাকি বেগম ও মেয়ে উর্মি আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজন বখাটেসহ ওই স্কুল ছাত্রীকে প্রকাশ্যে প্রাণনাশ এবং ভবিষ্যতে স্কুলে যেতে পারবেনা বলেও হুমকি দিতে থাকে। পরবর্তীতে তারা স্কুল ছাত্রীদের পরিবারসহ একাধিক পরিবারের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত হাফেজ মিয়াকে প্রধান আসামী, স্ত্রী লাকি বেগম, মেয়ে উর্মী আক্তারের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, হাফেজ মিয়া আমার জেঠা হন। আমাকে তিনি স্কুলে আসা-যাওয়ার পথে নানান ভাবে উত্যাক্ত করতো। আমি উনাকে বার বার বলেছি আপনি কেনো এমন করেন। পরে আমি আমার মা-বাবাকে জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন। এরপর কিছুদিন চুপ থাকলেও হঠাৎ তিনি আমাদের ঘরের নাম্বারে ফোন করে অন্য পরিচয় দিয়ে আমাকে খুঁজতে থাকে। কয়েকদিন আগে তিনি আমাকে রাতে বাড়ির পিছনে উনার সাথে দেখা করতে বলে। আমি বিষয়টি সবাইকে জানালে তিনি, তার স্ত্রী ও মেয়ে মিলে আমাকে ও আমার মাকে মারতে আসে এবং আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। উনার কারণে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। যেকোন সময়ে তিনি আমার ক্ষতি করবেন বলে হুমকি দিয়েছেন। আমি এর বিচার চাই। অভিযুক্ত হাফেজ মিয়া বলেন, তাদের পরিবারে সাথে আমাদের পূর্ব বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে আমাকে ফাঁসানো হচ্ছে। অডিও রেকর্ড আছে বললে তিনি ঘাবড়ে গিয়ে বলেন, আমি তাকে এমনিতেই কথা বলতে ডেকেছিলাম। অভিযোগের বিষয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়ে শনিবার সকালে সরেজমিনে তদন্ত করেছি। পরবর্তী বিষয়ে আইনগত প্রদক্ষেপ নিচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...