...
শিরোনাম
ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ আট বছরেও হয়নি ফায়ার স্টেশন, আগুনে পুড়ছে ব্রাহ্মণপাড়া ⁜ কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড ⁜ নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব ⁜ মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে নীলাভ্র আলাপ ⁜ ব্রাহ্মণপাড়ায় সোনাকান্দা দরবারের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত ⁜ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী ⁜ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা ⁜ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 10:00 AM

...
কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার News Image

আয়েশা আক্তার।।

কুমিল্লা নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় দীর্ঘ ৩৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে জমির ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে উদ্ধার করা জমিতে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল বুঝে নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম দীর্ঘ ৩৩ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন। জমিতে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এসব দোকান থেকে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করা হচ্ছিল। জমির মালিকানা ও দখল নিয়ে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছিল।

সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটির নিয়ন্ত্রণ নেয় জেলা পরিষদ।

এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উপার্জন করেছেন। তবে উচ্ছেদ অভিযানের কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ দোকান উচ্ছেদ হওয়ায় তাঁদের ব্যবসা-বাণিজ্য নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান লিজ দেওয়া হবে।

দীর্ঘ ৩৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই জমি পুনরুদ্ধার হলো। এখন জমিটি পরিকল্পিতভাবে ব্যবহার ও সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ক...

অশোক বড়ুয়াআগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতি...

কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর ক...

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই...

নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ ন...

নিজস্ব প্রতিবেদক, লাঙ্গলকোট নাঙ্গলকোট থানা পুলিশ গত রোববার (১৫ অক্টোবর ) রাতে বিশেষ অভিযান পরিচ...

তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত ব...

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচং...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘ ১০ বছর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মাদক ব্...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্...

মো. আনোয়ারুল ইসলাম।।ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্য...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ আট বছরেও হয়নি ফায়ার স্টেশন, আগুনে পুড়ছে ব্রাহ্মণপাড়া
➤ কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড
➤ নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
➤ মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে নীলাভ্র আলাপ
➤ ব্রাহ্মণপাড়ায় সোনাকান্দা দরবারের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
➤ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
➤ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
➤ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
➤ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir