প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 9:59 AM
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আরসিআইপি প্রকল্পের আওতায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড সার্বিক তত্বাবধানে এবং উপজেলা
এলজিইডি সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো.
শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া,
সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, স্থানীয় এমপির প্রেস সচিব
মো. আবুল বাশার, বিইটিএস’র জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী মো.
আব্দুল্লাহ আল নূর ও প্রকৌশলী জারিন আনান প্রমূখ। এসময় বিষয় উত্থাপন করে
মতামত দেন মো. মোহর মুন্সি, নাজমুল করিম ফারুক, শাহাজাহান সওদারগ,
শরীফুল ইসলাম শিকদার, ইউপি সচিব আনোয়ার হোসেন।
উল্লেখ্য, উপজেলা এলজিইডি’র আওতায় ১৫১টি সড়ক রয়েছে। এগুলোর মধ্যে
উপজেলা সড়ক ৪টি, ইউনিয়ন সড়ক ১৯টি, গ্রামীণ সড়ক (এ ক্যাটাগরি)
৫৩টি এবং গ্রামীণ সড়ক (বি ক্যাটাগরি) ৭৫টি সড়ক রয়েছে। এছাড়াও
আরো ৭৫টি সড়ক এলজিইডি’র আওতায়ভূক্ত প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...
ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিজিবি ও পুলিশের যৌথ...