প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:05 AM
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে নাছির উদ্দিন ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া
আবুল কালাম আজাদ
জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে নাছির উদ্দিন ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫আগস্ট)দুপুর ২টায় লাকসাম নাছিরুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার।
নাছির উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবদুল হান্নান, উপাধ্যক্ষ ড.মাওলানা আমিনুল ইসলাম, নাছির উদ্দিন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত(লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মাহবুবুর রহমান, নাছির উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন -ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭বছর যে অন্যায় অপরাধ করেছে।বাংলাদেশের মানুষ তার বিচার একদিন করবেই।তাই আমাদেরকে সম্মিলিত ভাবে খেয়াল রাখতে হবে যেন আমাদের দেশে আর কেউ ফ্যাসিবাদের মতো অবস্থান নিতে না পারে। বক্তারা বলেন, আমরা হাজার হাজার শিক্ষার্থীর জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছি, আর পরাধীন হতে চাইনা। পরে কচি কাচা কোরআনের পাখিদের নিয়ে জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...