প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:27 AM
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
কুবি প্রতিনিধি
কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতিম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’
এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে তুহিন নামে ঋকে ব্যক্তিকে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে দেখা গেছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের যশপুর গ্রামে প্রবাসী জসিমউদ্দীনের বাড়িতে স্...