প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:18 AM
কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
মো. জাকির হোসেন
শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস)-এর কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অনুমোদনের জন্য প্রেরিত ১১ সদস্যের এ কমিটিতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে জেলার বরুড়া উপজেলার উত্তর শিলমুড়ি ইউনিয়নের মোঃ মহসিনকে আহ্বায়ক, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মোঃ সফিক কে যুগ্ম-আহ্বায়ক এবং বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য ইউনিয়নের সদস্যরা হলেন—নাসির উদ্দিন, সালামত উল্লাহ, ইউনুস মিয়া, মোঃ জোনায়েদ, মোঃ নজরুল ইসলাম, জামাল হোসেন, মোঃ মিজানুর রহমান ও ছোয়াব আলী।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়ন পরিষদের সদস্যদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নতুন জেলা আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...