প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:13 AM
বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া ও দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিন।
সমাবেশ পরিচালনা করেন বুড়িচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন।
সমাবেশে বক্তব্যে রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন, মো. ফারুক চৌধুরী, পৌর আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান এবং উলামা বিভাগের উপজেলা সভাপতি হাফেজ ওবায়দুস ছোবহান মামুন সাঈদী।সমাবেশে বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।সমাবেশে স্থানীয় সরকার ব্যবস্থায় জন প্রতিনিধিদের ভূমিকা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...