প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:05 AM
বাইউস্টের ফল ২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)’, কুমিল্লা এর ফল-২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভর্তিপ্রার্থী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় সকাল থেকেই বাইউস্ট ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময় সকাল এগারোটায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল বারোটায় শেষ হয়। বাইউস্টের একাডেমিক ভবনের ৫ম তলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের অধীনে মোট ৬টি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি, রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ) এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বাইউস্টের নিজস্ব পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগত অভিভাবকদের জন্য বসার ও আপ্যায়নের সুব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, লাইব্রেরি, ক্যান্টিন, ছাত্র-ছাত্রী হল, ডাইনিং হল ইত্যাদি পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একইভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ অপরাহ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাইউস্টের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উক্ত সময়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...