প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:03 AM
চাঁদপুরে নির্মানাধীন ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে ঠিকাদারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর শহরের ব্যাংক কলোনির ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাক্তার মো. জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার আজী...
কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে ব...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে নিজ হাতে ধান কেটে রোপা আমন ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন কর...
বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে...
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক নার...
বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার...
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...
নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...