প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Sep 2026, 8:26 PM
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ :
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল শনিবার দেশটির বিচার বিভাগ এ রায় দেয়। বিচার বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে। বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তির নাম হোসেইন পেদারান। ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে দেশটির সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রাখে। প্রতিবেদনে পেদারানের কথিত স্বীকারোক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রথমে তিনি সিআইএর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার প্রস্তাব দেন। সাড়া না পেয়ে পরে মোসাদের সঙ্গে যোগাযোগ করলে কয়েক দিন পর বেন নামে এক কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন। পেদারান সামরিক স্থাপনা ও সেখানে কর্মরত ব্যক্তিদের বিষয়ে সুরক্ষিত তথ্য পাঠাতেন বলে দাবি করা হয়। এসব তথ্যের মধ্যে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও তাদের স্ত্রীদের ফোন নম্বরও ছিল। তিনি অন্যদের নামে নিবন্ধিত একাধিক সিম ব্যবহার করতেন এবং গোপনে ছবি তোলার সক্ষমতাসম্পন্ন একটি রিমোট কন্ট্রোল ডিভাইসও পেয়েছিলেন বলে জানানো হয়েছে। বিচার বিভাগের দাবি, যুদ্ধ শুরুর আগে মোসাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছিলেন পেদারান। যুদ্ধ শুরুর পর টেলিগ্রামের মাধ্যমে আবার যোগাযোগের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত বলেছে, তার দেওয়া তথ্যের কারণে কয়েকটি হামলায় সামরিক সদস্য নিহত ও আহত হন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...