...
শিরোনাম
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ ⁜ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি ⁜ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ⁜ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ ⁜ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ ⁜ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা ⁜ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল ⁜ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2026, 9:34 AM

...
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ৮৩ হাজার ১৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদা নদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিভিন্ন টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, তালা, স্যুটের কাপড়, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, ফুচকা, ডেরোবিন ক্রিম, ব্রাইট ক্রিম, ভ্যাসমল ও সেভেন অয়েল, অলিভ অয়েল, ফেসওয়াশ, জিরা, এম-সেল পুডিং, শ্যাম্পু ও টুথপেস্টসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে ভারতীয় বিয়ার, গাঁজা, মোটরসাইকেল ও ইজিবাইকও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৩ হাজার ১৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...

চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...

কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩

মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...

ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...

ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে  ভর্তি স্ত্রী
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...

সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...

তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে  পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি    শিক্ষার্থী
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...

নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
➤ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ
➤ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি
➤ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
➤ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ
➤ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ
➤ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
➤ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা
➤ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল
➤ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir