...
শিরোনাম
ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত ⁜ কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে বাঁচবে দেশ—সবার আগে বাংলাদেশ ⁜ বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে পুলিশ।। ⁜ বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন ⁜ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ ⁜ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ⁜ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয় ⁜ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার ⁜ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত ⁜ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও ⁜ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি ⁜ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ⁜ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2026, 9:31 AM

...
কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত News Image

কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর ২১তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

ইংরেজি বিভাগের এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর ২০তম আবর্তনের শিক্ষার্থী মো. মমিন উল্লাহ্ যুব ও মাইশা হক নোভার সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়। 

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উইকেন্ড মাস্টার্স কমিটির প্রোগ্রাম ডিরেক্টর সহযোগী অধ্যাপক মো: আবুল হায়াত, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো: হারুন ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও নবীন আবর্তনের শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে উইকেন্ড মাস্টার্স কমিটির প্রোগ্রাম ডিরেক্টর সহযোগী অধ্যাপক মো: আবুল হায়াত বলেন, “আপনারা এখন এই বিভাগের অংশ। আমাদের বিভাগের কিছু নিয়ম-কানুন ও নীতিমালা রয়েছে। আপনারা সেগুলো যথাযথভাবে এবং কঠোরভাবে মেনে চলবেন।সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হলো পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করা যাবে না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে, টাকা দিলেই একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। বিষয়টি মোটেও এমন নয়। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, “এই পৃথিবী একটি উন্মুক্ত বইয়ের মতো। এই উন্মুক্ত বই থেকে শেখার চেষ্টা করবেন এবং দেশের কল্যাণে আপনাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিবেন।”

সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, “এই অনুষ্ঠানের স্লোগান হলো ‘আজকের নবীন, আগামী দিনের অর্জনকারী’। এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ অত্যন্ত মর্যাদাপূর্ণ বিভাগ। সেই বিভাগে ২১তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাগত জানাই। ইংরেজি প্রোগ্রামের মূলত দুটি দিক রয়েছে- একটি হলো সাহিত্য এবং অন্যটি ভাষা। তাই আপনাদের অবশ্যই সাহিত্য শিখতে হবে এবং সাহিত্য পড়তে হবে। সাহিত্যের দুটি উদ্দেশ্য রয়েছে- একটি হলো শিক্ষা দেওয়া এবং অন্যটি আনন্দ দেওয়া। তাই, আপনাদের জ্ঞান অর্জন করতে হবে এবং ইংরেজি ভাষা শিক্ষাদানের বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের কিছু হাতিয়ার প্রয়োজন। সাহিত্য থেকে অর্জিত জ্ঞান, অন্তর্দৃষ্টি ও বিভিন্ন পরামর্শ থেকে অর্জিত দক্ষতা এসবই হবে পৃথিবীতে টিকে থাকার জন্য আপনাদের প্রয়োজনীয় হাতিয়ার। আপনারা যখন এই বিভাগে ভর্তি হয়েছেন, তখন একসময় আপনারা এই বিভাগের সার্টিফিকেটও অর্জন করবেন। কিন্তু এই বিভাগের উদ্দেশ্য শুধু একটি সার্টিফিকেট দেওয়া নয়। এই বিভাগ আপনাদের জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চায়।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত
ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাক্তার মো. জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার আজী...

কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে বাঁচবে দেশ—সবার আগে বাংলাদেশ
কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে ব...

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে নিজ হাতে ধান কেটে রোপা আমন ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন কর...

বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে পুলিশ।।
বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে...

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক নার...

বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই
বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার...

আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার...

নিজস্ব প্রতিবেদকঅর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক...

নগরীতে  ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন

মহিউদ্দিন আকাশ স্বাদের বৈচিত্র্য, আধুনিকতার ছোঁয়া আর নান্দনিক পরিবেশের মেলবন্ধনে কুমিল্লা নগরীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসার দাতা সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত
➤ কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন কৃষিমন্ত্রী- কৃষক বাঁচলে বাঁচবে দেশ—সবার আগে বাংলাদেশ
➤ বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার। স্বজন খুঁজছে পুলিশ।।
➤ বীর মুক্তিযোদ্ধা, কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ নগরীতে ‘টিএন ক্যাফে অ্যান্ড বিস্ট্রো’র উদ্বোধন
➤ পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
➤ সাক্কুর সমর্থনে দক্ষিণ দুর্গাপুরে নেতাকর্মীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
➤ আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে একাদশের দরিদ্র শিক্ষার্থীরা পেল বই
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মাসুদ রানা ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, প্রথম ম্যাচে মাধবপুর ইউনিয়নের জয়
➤ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল উদ্ধার
➤ মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারে ধাক্কা, যুবক নিহত
➤ স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
➤ কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
➤ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
➤ নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট ৫০হাজার টাকা জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir