প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2026, 9:25 AM
বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম
আবুল কালাম আজাদ,
দৈনিক দিনকাল পত্রিকার ৪১তম বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন -বিএনপি সকল সময় মিডিয়া বান্ধব মানুষিকতা ধারণ করে।
দৈনিক দিনকাল ৪০বছর পেরিয়ে ৪১বছরে পদার্পন করেছে। পত্রিকাটি বিএনপি এবং বাংলাদেশের সকল সুখ দুঃখের সারথী।আপনারা যারা পত্রিকাটির লাকসাম -মনোহরগঞ্জে দায়িত্ব পালন করছেন, আগামী দিনে দিনকাল'কে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে স্বচেষ্ট থাকবেন।
তিনি বলেন -বর্তমানে কিছু লোক সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা করছেন। যা দেশ জাতি ও সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মনোহরগঞ্জ -লাকসাম উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিকদের যে প্রয়োজনে বিএনপি এবং আমি(এমপি) পাশে থাকবেন বলেও জানান। পরে তিনি পত্রিকাটির সম্বৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
দৈনিক দিনকাল পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি জি এম আহসান উল্লাহ এর সভাপতিত্বে ও লাকসাম উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
দৈনিক দিনকাল এর হংকং প্রতিনিধি এনটনি , লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান শফিক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, লাকসাম উপজেলা সাংবাদিক নেতা নুর উদ্দিন জালাল আজাদ, জাফর আহমেদ, মিজানুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...