প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Sep 2026, 10:54 PM
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
অভিষেক শর্মা ১০৮, আফগানিস্তান ৯৪। মানে অভিষেক শর্মার রানের থেকেও ১৪ রান কম করেছে আফগানিস্তান। দিল্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ভারতের কাছে হেরেছে ১২৭ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। আফগানিস্তান হয়েছে হোয়াইটওয়াশ। ২২২ রানের বড় লক্ষ্য। শুরুতে আক্রমণাত্মক খেলতে চাইলেও বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১১ বলে ১৫ করে ফেরেন। এরপর সেদিকুল্লাহ অতল ১ আর দারউইশ রসুলি ০ রানে ফিরে গেলে খেই হারায় আফগানরা। ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। এরপর আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ইব্রাহিম জাদরান করেন দলীয় সর্বোচ্চ ২৫ রান (১৬ বলে)। ১৪.১ ওভারে ৯৪ রানে অলআউট হয় আফগানরা। ভারতের নিতিশ কুমার রেড্ডি আর রবি বিষ্ণুই নেন ৩টি করে উইকেট। এর আগে দানবীয় ব্যাটিংয়ে অভিষেক শর্মা ৩০ বলে হাঁকালেন সেঞ্চুরি। ভারতও পাওয়ার প্লেতে তাদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো। সবমিলিয়ে দিল্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ২২১ রানের পাহাড় গড়ে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে আফগানিস্তানের। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা চড়াও হন আফগান বোলারদের ওপর। বেশি ভয়ংকর ছিলেন অভিষেক। ১৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পরের ফিফটি করেন ১৪ বলে। অর্থাৎ ৩০ বল লেগেছে অভিষেকের সেঞ্চুরি হাঁকাতে। ভারত পাওয়ার প্লের ৬ ওভারে তোলে বিনা উইকেটে ১০০ রান। যেটি কিনা টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে তাদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। ৫৯ বলে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন স্যামসন আর অভিষেক। স্যামসন ৩৪ বলে ফিফটি করে আউট হন। অভিষেক ৩৪ বলে ৯ চার আর ১১ ছক্কায় খেলেন ১০৮ রানের ইনিংস। এছাড়া শ্রেয়াস আয়ার ২০ বলে ২৯, শিভাম দুবে ১০ বলে ১৪ আর ইশান কিশান ৮ বলে করেন ১০ রান। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই নেন ২টি উইকেট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
ম্যানচেস্টার সিটির ডাগআউটে এনজো মারেসকার শুরুটা যেন স্বপ্নের মতোই হচ্ছে। ইতালিয়ান কোচের অধীনে ছয় ম্য...
আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়া...
এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদে...
১১ দিনের ব্যবধানে দুইবার ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। না, কোনো শুভঙ্করের ফাঁকি ন...
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান
এফএনএস বিদেশ : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পর্যায়ে’...
ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্ত...
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত ব্যাংক অব ইংল্য...
ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির
এফএনএস বিদেশ : ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ বার হামলা চালিয়েছ...