...
শিরোনাম
হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি ⁜ আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি ⁜ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত ⁜ এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ ⁜ সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান ⁜ ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে ⁜ ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির ⁜ ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর ⁜ এবার ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন আ খ ম হাসান ⁜ অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা ⁜ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ⁜ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র ⁜ কুসিকের মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার ⁜ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন: ⁜ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব ⁜ শোক সংবাদ মোশাররফ হোসেন ⁜ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের ⁜ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা ⁜ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Sep 2026, 10:49 PM

...
ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির News Image

এফএনএস বিদেশ :

ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ বার হামলা চালিয়েছে। এতে কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। গতকাল শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সারি বলেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান দুটি প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালায়। এদিকে আনসারুল্লাহ নেতা সৈয়্যদ আবদুল-মালিক আল-হুতি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধান ও ইসরায়েলের উসকানিতে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত রেখেছে। দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধের বিরুদ্ধে ইয়েমেনের জনগণ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, উত্তেজনা কমার সময়ও সৌদি আরব ইয়েমেনকে দুর্বল ও বিপর্যস্ত করার চেষ্টা চালিয়ে গেছে। তার দাবি, ইয়েমেন কখনো যুদ্ধ শুরু করেনি এবং তারা আত্মরক্ষার অবস্থানে রয়েছে। সানার বিমানবন্দরে সৌদি বিমান হামলার মধ্য দিয়ে সর্বশেষ উত্তেজনা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা। গত ১২ বছরের সংঘাতে সৌদি বাহিনী বাজার, বাড়িঘর, হাসপাতাল ও স্কুলে হামলা চালিয়ে হাজারো নারী ও শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন আল-হুতি। তার দাবি, ইয়েমেনিদের অধিকার ও স্বাধীনতা দমনের পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত ও বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে সৌদি নেতৃত্ব। আনসারুল্লাহ নেতা বলেন, ইয়েমেনের জনগণ তাদের অধিকার বিসর্জন দেয়নি এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। তার দাবি, হুতিদের হামলার লক্ষ্য ছিল শুধু সৌদি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা। মক্কায় হামলা চালানোর সৌদি অভিযোগকে ‘বড়, কুৎসিত ও জঘন্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন আল-হুতি। তার অভিযোগ, আঞ্চলিক সব পক্ষকে যুদ্ধে টেনে আনতে সৌদি আরব সরাসরি সংঘাতের পথ তৈরি করছে। মক্কার পবিত্র মর্যাদাকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে ব্যবহার না করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান আনসারুল্লাহ নেতা।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি

ম্যানচেস্টার সিটির ডাগআউটে এনজো মারেসকার শুরুটা যেন স্বপ্নের মতোই হচ্ছে। ইতালিয়ান কোচের অধীনে ছয় ম্য...

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি
আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি

ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়া...

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

অভিষেক শর্মা ১০৮, আফগানিস্তান ৯৪। মানে অভিষেক শর্মার রানের থেকেও ১৪ রান কম করেছে আফগানিস্তান। দিল্লি...

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ
এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদে...

১১ দিনের ব্যবধানে দুইবার ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। না, কোনো শুভঙ্করের ফাঁকি ন...

সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান

এফএনএস বিদেশ : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পর্যায়ে’...

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে
ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্ত...

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত ব্যাংক অব ইংল্য...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
➤ আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি
➤ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত
➤ এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ
➤ সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান
➤ ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে
➤ ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির
➤ ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর
➤ এবার ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন আ খ ম হাসান
➤ অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
➤ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
➤ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
➤ কুসিকের মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
➤ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
➤ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
➤ শোক সংবাদ মোশাররফ হোসেন
➤ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের
➤ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা
➤ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir