প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:23 AM
দুই ব্যক্তির কাছে জিম্মি কুমিল্লার ঔষধ ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় দুই ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছেন ঔষধ ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি থেকে প্রতিকার পেতে আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা শহরতলীর আলেখারচর ঔষধ মার্কেট কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা ঔষধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবী করেন বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয় আবু বকর সিদ্দিকী শিল্পী ও নকল ভেজাল ওষুধ বিক্রির দালাল সাইদুল হক রুবেল।
সংবাদ সম্মেলনে দাবী করা হয় গেল ২২ মে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির অধিবেশনে এর মাধ্যমে জেলা শাখার কমিটি অনুমোদন হয়। কমিটি অনুমোদনের পর এই দুজন ব্যক্তি বিভিন্ন পন্থায় ভেজাল ঔষধ বিক্রিয় ও কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ও প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ব্যবসায়ীরা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, সংগঠনের সদস্য নিখিল চন্দ্র দত্ত, প্রহ্লাদ চন্দ্র দত্ত, নাঈম শারিয়ার বাপ্পি, শ্রীকান্ত চন্দ্র দত্ত, মোজাম্মেল হক, সাজেদুল ইসলাম, মনির হোসেনসহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...