প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Sep 2026, 12:10 AM
ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আব্দুল ওহাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ্ মুন্নী ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।
তিনি বলেন, ‘মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
অনুষ্ঠান শেষে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...