প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Sep 2026, 8:36 PM
মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
এফএনএস বিদেশ :
মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে। এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন অনুমোদনের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা এসব স্থানে নামাজ আদায় করতে পারবেন। এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে। নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...