প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Sep 2026, 8:35 PM
বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে
এফএনএস বিদেশ :
তিন বছরেরও কম সময়ে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি বলছে, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে মানুষের নিজ দেশে ফিরে যাওয়ার ঘটনা নজিরবিহীন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, প্রত্যাবাসনের ক্ষেত্রে সব ফেরত যাওয়া যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি। তবে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক প্রত্যাবাসনের মধ্যে স্বেচ্ছায় ফেরার পাশাপাশি জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনাও রয়েছে। ফিরে যাওয়া আফগানদের সুনির্দিষ্ট দেশভিত্তিক সংখ্যা ইউএনএইচসিআর প্রকাশ না করলেও, তাদের বড় একটি অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে ফিরেছেন। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকেই প্রায় ২১ লাখ আফগান দেশে ফিরেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুনে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ইসলামাবাদের পর্যায়ক্রমিক প্রত্যাবাসন কর্মসূচি শুরুর পর ২৪ লাখের বেশি আফগান নাগরিক দেশে ফিরে গেছেন। পাকিস্তানে আফগানদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরদার হয়েছে। ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর দীর্ঘদিনের সংঘাত ও অস্থিতিশীলতার কারণে লাখ লাখ আফগান পাকিস্তান ও ইরানে আশ্রয় নেন। বর্তমানে পাকিস্তানে ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছেন। এর বাইরে অনিবন্ধিত আফগানদের সংখ্যা ১০ লাখের বেশি বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়। এদিকে বিপুলসংখ্যক মানুষ ফিরে যাওয়ার প্রেক্ষাপটে আফগানিস্তানে তাদের আশ্রয়, কর্মসংস্থান ও মৌলিক সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউএনএইচসিআরও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশে ফিরে যাওয়া আফগানদের পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...