প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:50 AM
৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল
নিজস্ব প্রতিবেদক
গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ গিয়ে শেষ করে। এর আগে টাউন হল মাঠে গণমিছিলপূর্ব সমাবেশ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সংগত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই লং মার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
পরে বিকেল ৫টার দিকে টাউন হল মাঠ থেকে গণমিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে নগরীর রাজপথ মুখরিত হয়ে ওঠে। গণমিছিলে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...