প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:32 AM
পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
নাজমুল করিম ফারুক
প্রকৃতিকে ক্ষতি করলে প্রকৃতি চরম পরিশোধ নেয়। পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত
হয় এমন কাজ যদি উপজেলায় ঘটে তাহলে অবশ্যয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে। ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হলে এটি পরিবেশের
জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি অবশ্যয় প্রশাসনের নজরে আছে। কুমিল্লার
তিতাসে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির
মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনা
একথা বলেন। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে যে অভিযান চলমান আছে
সেটি অব্যাহত রাখতে হবে, এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে।
উপজেলার বিভিন্ন সড়কের সিএনজি অটোরিক্সা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়
প্রসঙ্গে বলেন, প্রতিটি সড়কে দূরত্বের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণের
প্রসঙ্গ একটি ভালো উদ্যোগ। এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে চালক আর
যাত্রীদের মধ্যে কোন দ্ব›দ্ধ তৈরী হবে না। তানিয়া আক্তার লুবনা আরো বলেন, এখন
বর্ষাকাল ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে এবং
বাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
উক্ত সভায় কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা অফিসার ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা
মো. সাখাওয়াত হোসেন, তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন পাটোয়ারী,
উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিপরিবেশ সুরক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল...
ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও থানা...
ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
শ্যামল রুদ্র রাঙামাটির বাঘাইছড়িতে বসতঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে ঘরটি বিধ্বস্ত হলেও অল্পের জন...
বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন এর ধনপতিখোলা ও কালারাইয়া গ্রামের মাঝে আরসি...
বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের লোহার সিঁড়ি ও অন...
কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত...