প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:31 AM
২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৮, হাম রোগী ৭ জন
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৩০ আগস্ট: কুমিল্লায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩২৯ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের তুলনায় আগস্টে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত দুই মাসে জেলায় মোট ১ হাজার ৩২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন এবং আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১ জন।
জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৭৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, কুমিল্লায় হাম রোগীর সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ১৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাতজনের হাম রোগ নিশ্চিত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩ হাজার ২২৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩ হাজার ১৬৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিপরিবেশ সুরক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল...
ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও থানা...
ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
শ্যামল রুদ্র রাঙামাটির বাঘাইছড়িতে বসতঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে ঘরটি বিধ্বস্ত হলেও অল্পের জন...
বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন এর ধনপতিখোলা ও কালারাইয়া গ্রামের মাঝে আরসি...
বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের লোহার সিঁড়ি ও অন...
কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত...