প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:41 AM
বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ রনি (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
গত ৩০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই মোঃ শামসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পূর্ণমতি বাগানবাড়ি এলাকার চান মিয়া মেম্বারের মার্কেটের সামনে স্মার্ট হেয়ার সেলুনসংলগ্ন বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ রনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রনি (২৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টাকই পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুল মতিন ও শাহানারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, মাদক নির্মূলে বুড়িচং থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...