প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Nov 2026, 12:55 AM
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়া
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। শিক্ষাবোর্ডের বিগত ৫ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে এবার ২০২৬ সালের পরীক্ষার পাশের হার শতকরা ৪৮.০৪%। এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের ৬টি জেলায় ৯৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯২ হাজার ১৬২ জন। এর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। পাসের হার ৪৮.০৪%। পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার বেশী। ছাত্রদের পাসের হার ৪৩.১৭% এবং ছাত্রীদের পাসের হার ৫১.২৬। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ ৫ প্রাপ্ত ১ হাজার ৩১৩ জনের মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৪৯২ জন এবং ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৮২১ জন। এবার এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী পাস করেছে অর্ধেকের কম।
এইচএসসি পরীক্ষায় পাসের হার কম হওয়ায় পরীক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস নেই। অভিভাবকরাও পরীক্ষার ফলাফলে হতাশা গ্রস্ত।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচ এসসি পরীক্ষার ফলাফলে ছাত্রদের পাসের হার ৪৩.১৭%। ৩৭ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন। ছাত্রীদের পাসের হার ৫১.২৫%। ৫৭ হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫৫ হাজার ৪৩৪ জন। পাস করেছে ২৮ হাজার ৪১৫জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩.৮৩%। এ বিভাগে ২৮ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ হাজার ৪৮৬ জনের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭৭৪ জন। মানবিক বিভাগে ৪৩ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ৪১ হাজার ৯৭২ জনের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৩৯৮ জন। পাসের হার ৪১.৪৫%। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৪০.৭৩%। এ বিভাগে ২৩ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহনকারী ২২ হাজার ৩৪৪ জনের মধ্যে পাস করেছে ৯ হাজার ১০০ জন।
আজ সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ২০২৬ সনের জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মো: শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু মানিক তাকের মাহমুদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রকক পাপিয়া আক্তার, উপপরিচালক হিসাব পরীক্ষা মো: সাহাদাৎ হোসেন।
সাংবাদিকক সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড: মো: শামছুল ইসলাম এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় ৪৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯২ হাজার ১৬২ জন। পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। মোট পাসের হার ৪৮.০৪%। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন এইচএসসি পরীক্ষার ফলাফলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এবং ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করেনি। শতভাগ পাস ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ, মেঘনা উপজেলার মোজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ, সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী সদর উপজেলার ফেনী গালর্স ক্যাডেট কলেজ, অপরদিকে কোন পরীক্ষার্থী পাস করেনি ১৫টি শিক্ষ প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহনকারী ৫৪ জন পরীক্ষার্থীর কেহ পাস করেনি। শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার মধ্যে কোন পরীক্ষার্থী পাস না করা ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলায় ৩টি লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ১জন, চৌদ্দগ্রাম উপজেলার বোগেন গালর্স হাই স্কুল এন্ড কলেজ ২ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূঞা গালর্স হাই এন্ড কলেজ ৫ জন, চাঁদপুর জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাবেদ হাইস্কুল এন্ড কলেজে ১ জন পরীক্ষার্থী মতলব উপজেলায় ড. এম শামছুল হক মডেল কলেজের পরীক্ষার্থী ২ জন, লক্ষীপুর জেলার ৫টি কলেজের মধ্যে কমলনগর তোরাবগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ২ জন, সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ পরীক্ষার্থী ১ জন, বীর মুক্তিযোদ্ধা ড: মমতাজ উদ্দিন আলোকিত কলেজ পরীক্ষার্থী ৩ জন, লক্ষীপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ৬ জন, কমলনগর উপজেলার ফজুমিয়ারাত হাইস্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ৭ জন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নবীনগর জিনাদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ২ জন পরীক্ষার্থী, নবীনগর বীরগাঁও স্কুল এন্ড কলেজ ৭ জন পরীক্ষার্থী, ফেনী জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সদর উপজেলার বেগমে শামছুন্নাহার গালর্স স্কুল এন্ড কলেজ ৩ জন পরীক্ষার্থী, বীকন মডেল কলেজের পরীক্ষার্থী ৭ জন এবং নোয়াখালী বেগমগঞ্জ উপ্পার মডেল কলেজ পরীক্ষার্থী ৫জন কেহ পাস করেনি।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: জাহাঙ্গীর আলম বলেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোন পরীক্ষার্থী পাস করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান উন্নয়নে নিবির পর্যবেক্ষণ, পরিদর্শন জোরদার এবং সিসি ক্যামেরা স্থাপনসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...
মাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম
মো. আনোয়ারুল ইসলাম।।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে ম...