প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:24 AM
কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
নিজস্ব প্রতিবেদক
“স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়” এই শ্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত
কুমিল্লা আইডিয়াল কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ পাশের
হার ৮৫.৮৬% ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে পাসের হারের ভিত্তিতে ১৭তম
স্থান অর্জন করেন। গত বছর ও কুমিল্লা শহরের বেসরকারি কলেজগুলোর মধ্যে প্রথম স্থান
অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার মাত্র
৪৮.০৪%।
কিভাবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কলেজটি এই বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এ অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার
সম্মিলিত প্রচেষ্টার ফল। এ বছরে এমন সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। আগামী
দিনেও কুমিল্লা আইডিয়াল কলেজ সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য
আন্তরিকভাবে কাজ করে যাব।
এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ প্রাপ্ত শিক্ষার্থী মিতু আক্তার কুমিল্লা আইডয়াল
কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পায়। তার অনুভূতি
জানতে চাইলে বলেন, কুমিল্লা আইডিয়াল কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষকদের
সহযোগিতা, নিয়মিত ক্লাস করা, কলেজের পরীক্ষার পদ্ধতি এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫.০০ অর্জন সহজ হয়েছে।
নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী মরিয়ম আক্তার
জানায়, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবেশ, পাঠদান ও শিক্ষকদের আন্তরিক
সহযোগিতায় ভালো করার আত্মবিশ্বাস জুগিয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.০৬
পেলেও এইচএসসিতে জিপিএ ৩.৮০ অর্জন করেছে। নিজের ফলাফলের উন্নতিতে আনন্দ
প্রকাশ করে সে জানায়, কলেজের নিয়মিত ক্লাস, শিক্ষকদের ভাল পড়ালেখা ও সার্বিক
সহযোগিতায় ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ধারাবাহিক সাফল্য এবং শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক অগ্রগতি কুমিল্লা
আইডিয়াল কলেজকে নগরীর শিক্ষাঙ্গনে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে
পরিচিত করে তুলছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-
উচ্ছ্বাস দেখা যায়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কুহিনুর আক্তার তার কলেজের ফলাফলে কতটুকু সন্তুুষ্ট জানতে
চাইলে বলেন, আমি এই কলেজের শিক্ষার্থী হিসাবে আনন্দিত ও গর্বিত। আমাদের
কলেজের পরিবেশ সুন্দর নিয়মিতি ক্লাস হয়, শিক্ষকদের নির্দেশনা মানতে হয়।
কুমিল্লা আইডিয়াল কলেজের ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান
বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক
মোহাম্মদ ইমরান হোসাইন, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো: হাসান
ভূইয়াসহ শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...