প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2026, 12:39 AM
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শাখায় মোট পাসের হার ৭৬ দশমিক ৮২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ বছর এইচএসসি, আলিম ও এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি (বিএমটি) পরীক্ষায় উপজেলার ২ হাজার ১৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। অকৃতকার্য হয়েছেন ৫০৫ জন। তিন শাখা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএমটি পরীক্ষার প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার ১৩টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। অকৃতকার্য হয়েছেন ৪৫০ জন। পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চারজন।
কলেজ পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে গোপালনগর আদর্শ কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৩৫ জনের মধ্যে ৫৯০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন। এ ছাড়া শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে পাসের হার ৮৬ দশমিক ০১ শতাংশ এবং আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে ৮৪ দশমিক ৭৮ শতাংশ।
অন্যদিকে, উপজেলার আটটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন ২৪৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫২ জন। পাসের হার ৭৯ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
মাদ্রাসা পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে মহালক্ষ্মীপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। দ্বিতীয় অবস্থানে রয়েছে আলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ১৮ জনের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি (বিএমটি) পরীক্ষায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেন ৬৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৫ জন এবং অকৃতকার্য হয়েছেন তিনজন। পাসের হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছেন দুজন। তাঁদের দুজনই সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ছাড়া সাহেবাবাদ ডিগ্রি কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের বিএমটি শাখায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে তিনটি শাখার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএমটি। এ শাখায় পাসের হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আলিম পরীক্ষার পাসের হার ৭৯ দশমিক ০৩ শতাংশ এবং এইচএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় আলিম পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছেন।
সব মিলিয়ে ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে এইচএসসিতে চারজন, আলিমে ১০ জন এবং বিএমটিতে দুজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...