...
শিরোনাম
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস ⁜ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ⁜ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত ⁜ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ ⁜ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা ⁜ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন ⁜ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2026, 10:00 AM

...
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত News Image

এমরান হোসেন বাপ্পি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম।

সেখানে উল্লেখ ছিল, নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু

ক্ষমতায় এসে সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন জুলাই সনদকে

অস্বীকার করার চেষ্টা করছে। এক কথায়, সরকার ফ্যাসিজমের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা

তাদেরকে সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি। সেপ্টেম্বরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। আমরা

আশা করবো, সরকার জুলাই সনদ বাস্তবায়ন অধিবেশন ডেকে শপথ নেবে এবং সে সনদকে

বাস্তবায়ন করবে। অন্যথায়, আমরা এদেশের জনগণকে নিয়ে সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের

সিদ্ধান্ত নিবো।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে। সিটি কর্পোরেশন,

জেলা পরিষদ, পৌরসভাসহ সকল উন্নয়ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এটা অসাংবিধানিক। আজকে

যদি, দেশে কোন দলীয় সরকার না থাকতো, তাহলে প্রশাসক নিয়োগের বৈধতা ছিল। কিন্তু এখন

দলীয় নির্বাচিত সরকার রয়েছে, তারা এটা পারে না। সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে

জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ দিলে জনগণের ভোগান্তি কমবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মহিলা মাদরাসা মাঠে

উপজেলা জামায়াতের ৬৫০ ইউনিট সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে স্থানীয়

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, এদেশে সব বিষয়ক একজন করে মন্ত্রী রয়েছে।

অথচ তিনি সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। তিনি এখন সর্ব বিষয়ক মন্ত্রী হয়ে গেছেন।

জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে তিনি বক্তব্য রাখেন। অথচ, তার মন্ত্রণালয়ের অধীনে

থাকা আইনশৃঙ্খলার অবনতির দিকে তার কোনো খেয়ালই নাই।

সরকারের উদ্দেশ্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সরকার আসার পর আমরা দৃশ্যমান কোন

উন্নয়ন দেখতে পাচ্ছি না। সবখানে শুধু সরকার দলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে

উন্নয়নের বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যের আসনে সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না। ক্ষোভ

প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্য তাঁর এলাকায় সকল উন্নয়ন করবে, উদ্বোধন

করবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলের সংসদ সদস্যের

এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদেরকে দারোয়ান হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব প্রদান

করেছে। যা অত্যন্ত বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরো খাটো করা হচ্ছে।

সরকারকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ

সদস্য রয়েছে। তাহলে সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের নারী সংসদ সদস্যদেরকে

তদারকির দায়িত্ব দেওয়া হোক।

এর আগে শুক্রবার সকালে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে বিশেষ অতিথি

হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি

মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা


মহানগরী দক্ষিণ এর কর্মপরিষদ সদস্য ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর

মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম,

উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কর্মপরিষদ সদস্য ডা.

মঞ্জুর আহমেদ সাকি, আবদুল কাদের, ইউসুফ মেম্বার, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর

কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, উপজেলা সদর

শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...

গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল

উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...

কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...

মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...

মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা

মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি  চট্টগ্রাম থেকে উদ্ধার
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
➤ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস
➤ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
➤ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত
➤ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ
➤ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা
➤ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
➤ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir