প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:56 AM
লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
কাজী ইয়াকুব আলী নিমেল
"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" এই স্লোগানে কুমিল্লার লালমাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম। ২৮ মে (বুধবার) দুপুরে বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে আয়োজিত এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: এনামুল হক।
তিনি পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, “পুষ্টিহীনতা আমাদের দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন বয়সভিত্তিক পুষ্টিকর খাবার গ্রহণে জনসচেতনতা বাড়ানো জরুরি। এজন্য এই জাতীয় পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়া খাদ্য তালিকায় স্থানীয় ও মৌসুমি পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. তানজিনা জেরিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সজীব ভট্টাচার্য, মেডিকেল অফিসার (গাইন্যাকোলজিস্ট) ডা. লিপি পাল, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল প্রমুখ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন ও খাবার প্রদর্শনী আয়োজনের কথা জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...