...
শিরোনাম
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ ⁜ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ ⁜ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু ⁜ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম ⁜ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা ⁜ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক ⁜ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ⁜ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 9:12 AM

...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলার এক পলাতক আসামি, চুরি ও আত্মহত্যার প্ররোচনার মামলার দুই আসামি এবং নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিরা রয়েছেন। এ সময় চার কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামি মো. আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার হোসেন মিশনকে (৩৬) উপজেলার নাইঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার দীর্ঘভূমি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও একটি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া এলাকার মো. সালাউদ্দিন (৪০) ও মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া চুরি মামলার পলাতক আসামি মো. আল-আমিন (৩২), আত্মহত্যার প্ররোচনার মামলার পলাতক আসামি মো. হোসেন (৪৫), নিয়মিত মামলার পলাতক আসামি মো. আল-আমিন (৩২) ও মো. অনিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. বাছির প্রকাশ বাবুল (৩০), জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আরিফুল ইসলাম (৩০), পরোয়ানাভুক্ত আসামি সোহাগ সরকার (৩৫) ও রাজু আহম্মেদ রাসেলকেও (২৫) গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...

কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন

আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১

আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...

সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু

‎সাইফুল ইসলাম ‎কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...

শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
➤ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
➤ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
➤ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
➤ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
➤ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
➤ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
➤ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir