...
শিরোনাম
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত ⁜ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ⁜ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ ⁜ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ ⁜ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 9:11 AM

...
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত News Image
স্টাফ রিপোর্টার

ডেইলি নিউএজের সাংবাদিক ইয়াসমীন রীমাকে সভাপতি এবং দৈনিক দিনকালের সাংবাদিক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার গোমতী টাচে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় নির্বাচন কমিশন রীমা-শাহাজাদা প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম ও জামিল আহমেদ খন্দকার উপস্থিত ছিলেন। নতুন কমিটির নাম ঘোষণা হলে উপস্থিত সাংবাদিক ও সদস্যরা করতালির মাধ্যমে তাদের সমর্থন ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিভি নিউজ ২৪ ডটকমের ওমর ফারুকী তাপস। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহাম্মদ লাভলু।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংগ্রামের রেজাউল করিম রাসেল। দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দিপু। প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টিভির মাসুদ আলম। প্রচার সম্পাদক হয়েছেন নাগরিক টিভির রুবেল মজুমদার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল। আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেগোতির আসিফ মান্না। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইবুল ইসলাম সোহাগ।

নতুন কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকা ও বাসসের দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার মোট ২৯ জন সদস্যের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম দুলাল, আবুল খায়ের, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ওমর ফারুকী তাপস, সৈয়দ আহাম্মদ লাভলু, দিল রুবাইয়ৎ সৌরভী, দেলোয়ার হোসাইন আকাইদ, আবদুর রহমান, রেজাউল করিম রাসেল, মাসুদ আলম, রুবেল মজুমদার, মজিবুর রহমান মুকুল, আসিফ মান্না, শামসুল আলম রাজন, সোহাইবুল ইসলাম সোহাগ, আবু হানিফ মজুমদার, মহিউদ্দিন ভূইয়া, আয়েশা আক্তার, জাহিদ হাসান নাইম, হৃদয় হাসান, মনির হোসেনসহ অন্য সদস্যরা।

সভা শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্য কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় রীমা-শাহাজাদা প্যানেলের ১৯ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দীর্ঘদিনের নেতৃত্বে রীমা-শাহাজাদা
উল্লেখ্য, সাংবাদিক ইয়াসমীন রীমা ২০১৮ সাল থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে সাংবাদিক শাহাজাদা এমরান ২০০৬ সাল থেকে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নতুন মেয়াদেও একই নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকায় সমিতির সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কমিটি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ আগস্ট: ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির...

কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২

‎‎কুবি প্রতিনিধি :‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেয়ালে ‘JCD’ লেখাকে কেন্দ্...

কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্...

মাহফুজ নান্টু কুমিল্লা।।  কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযা...

শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে

মাহফুজ নান্টু কুমিল্লা।। পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলে...

প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের

মাহফুজ নান্টু, কুমিল্লা।দীর্ঘদিন প্রবাসে চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স...

কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারী ও নগরবাসীর চলাচলে সহযোগি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত
➤ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
➤ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
➤ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ
➤ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir