...
শিরোনাম
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜ রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপসের চাপ ⁜ মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে ⁜ বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ ⁜ মুরাদনগরে তিনটি ড্রেজার অপসারণ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী আর নেই ⁜ রাত আটটার পর দোকান খোলা রাখায় মুরাদনগরে ৯ দোকানিকে জরিমানা ⁜ পাটের সোনালি অতীত ফিরিয়ে আনবে সরকার’ ⁜ লাকসামে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি ⁜ শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের ⁜ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা ⁜ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি ⁜ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি ⁜ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার ⁜ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন ⁜ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Aug 2026, 10:23 AM

...
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত News Image
আয়েশা আক্তার

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনায় দায়ের করা ৪২টি মামলার মধ্যে ১৮টির চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৭টি হত্যা মামলা এবং হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা আরও ১১টি মামলা।

গতমঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুমিল্লার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব মামলার চার্জশিট দাখিলের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চূড়ান্ত হওয়া ১৮টি মামলার মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ৯টি এবং সদর দক্ষিণ, দেবিদ্বার, দাউদকান্দিসহ বিভিন্ন থানার আরও ৯টি মামলা রয়েছে।

এসব মামলায় কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা, দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ সাবেক কয়েকজন এমপি, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, মামলার কয়েকজন আসামি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মধ্যে সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনা এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ রয়েছেন। তবে তাদের বর্তমান অবস্থান ও আইনি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় বিভিন্ন থানায় মোট ৪২টি মামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দুটি হত্যা মামলাসহ ১৮টি, দাউদকান্দি মডেল থানায় তিনটি হত্যা মামলাসহ ৪টি, সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলাসহ ৬টি, দেবিদ্বার থানায় তিনটি হত্যা মামলাসহ ৪টি, বরুড়া থানায় একটি, চান্দিনা থানায় দুটি, মনোহরগঞ্জ থানায় দুটি, বুড়িচং থানায় একটি, বাঙ্গরা বাজার থানায় দুটি, নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা এবং চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে।

এর মধ্যে কোতয়ালী মডেল থানার একটি এবং বরুড়া থানার একটি হত্যা মামলার চার্জশিট ইতোমধ্যে দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর চার্জশিট প্রদানের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে অনলাইনে সভা হয়েছে। কুমিল্লার মামলাগুলোর মধ্যে ১৮টির চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য অভিযোগে দায়ের করা মামলা।

তিনি আরও বলেন, মামলাগুলো চট্টগ্রাম রেঞ্জের মনিটরিং টিমের মাধ্যমে তদারকি করা হচ্ছে। কয়েকজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এসব মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখার সমন্বয়ে মামলাগুলো পর্যালোচনা করে ১৮টির চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, তদন্তের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর এসব মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড প্রতিরোধে কুমিল্লার বহুতল ভবন, শিল্পকারখানা ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে ফায়ার সেফটি নিশ্চি...

রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমা...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ ব্য...

ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপসের চাপ
ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপস...

আয়েশা আক্তার ভাড়া দিয়ে বাসে উঠেছিলেন যাত্রীরা। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু নিরাপদ যাত্রার বদলে গজা...

মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফি...

বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু
বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু

ফরাসি ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই অনাকাঙ্ক্ষিত এক ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (প...

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলের মনোনীত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
➤ রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
➤ ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপসের চাপ
➤ মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
➤ বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ
➤ মুরাদনগরে তিনটি ড্রেজার অপসারণ, ব্যবসায়ীকে জরিমানা
➤ চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী আর নেই
➤ রাত আটটার পর দোকান খোলা রাখায় মুরাদনগরে ৯ দোকানিকে জরিমানা
➤ পাটের সোনালি অতীত ফিরিয়ে আনবে সরকার’
➤ লাকসামে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে কলেজ শিক্ষককে অব্যাহতি
➤ শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
➤ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
➤ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
➤ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি
➤ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
➤ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন
➤ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir