প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Aug 2026, 10:22 AM
কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড প্রতিরোধে কুমিল্লার বহুতল ভবন, শিল্পকারখানা ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে ফায়ার সেফটি নিশ্চিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন করে গড়ে ওঠা বহুতল ভবনের নকশা অনুমোদন এবং ফায়ার সেফটি ছাড়পত্র নেওয়ার পরও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়নি—এমন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় গত দুই মাসে ১০৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অসচেতনতাকে দায়ী করা হচ্ছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, জুন ও জুলাই মাসে জেলার বিভিন্ন উপজেলায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে আদর্শ সদর উপজেলায় ১১টি, সদর দক্ষিণে ১৯টি, ব্রাহ্মণপাড়ায় ১১টি, লাকসামে ৪টি, মনোহরগঞ্জে ৫টি, বরুড়ায় ৮টি, চান্দিনায় ১৫টি, দাউদকান্দিতে ৮টি, মেঘনায় ১টি, হোমনায় ১২টি, বুড়িচংয়ে ৬টি এবং মুরাদনগরে ৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন, সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও ফায়ার সেফটি বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অগ্নিকাণ্ডের বড় একটি অংশ বৈদ্যুতিক ত্রুটি ও অসচেতনতার কারণে ঘটে। তাই ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের পাশাপাশি নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা এবং কর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামল...
আয়েশা আক্তারজুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনায় দায়ের করা ৪২টি...
রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমা...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ ব্য...
ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপস...
আয়েশা আক্তার ভাড়া দিয়ে বাসে উঠেছিলেন যাত্রীরা। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু নিরাপদ যাত্রার বদলে গজা...
মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফি...
বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু
ফরাসি ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই অনাকাঙ্ক্ষিত এক ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (প...
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলের মনোনীত...