...
শিরোনাম
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার ⁜ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল ⁜ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি ⁜ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল ⁜ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ⁜ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের ⁜ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা ⁜ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা ⁜ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান ⁜ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Aug 2026, 9:43 PM

...
বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের News Image

এফএনএস বিদেশ :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান| তবে কাতার জানিয়েছে, তারা কোনো ইরানি পাইলটকে আটক করেনি| ইরান এর আগে জানিয়েছিল, মার্চ মাসে কাতারে একটি সামরিক অভিযানে যাওয়ার পর তাদের এক পাইলট নিহত এবং অন্যরা নিখোঁজ হয়েছেন| তবে ওই সময় পাইলটদের আটক হওয়ার কোনো তথ্য প্রকাশ করা হয়নি| খবর বার্তা সংস্থা এএফপি’র| ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানায়, ‘যুদ্ধের সময় এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় কাতারি বাহিনী আটক করে|’ তিনি জানান, জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান গত ছয় মাস ধরে কাতারি বাহিনীর হেফাজতে রয়েছেন| আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে পাঠানো এক চিঠিতে বাঘেরজাদেহ পাইলটদের মুক্তির দাবি জানান| তিনি বলেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা বা যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি| তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব দাবি পুরোপুরি অ¯^ীকার করেছেন| তিনি বলেন, ‘ইরানি পাইলটদের আটকের বিষয়ে প্রচারিত দাবিগুলো আমরা সম্পূর্ণভাবে অ¯^ীকার করছি এবং এসব বিভ্রান্তিকর বক্তব্যে আমরা বিস্মিত|’ আল-আনসারি জানান, কাতারের উদ্ধারকারী দল নিখোঁজ পাইলটদের সন্ধানে ‘সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে|’ তিনি বলেন, উদ্ধারকারী দল এক পাইলটের মরদেহ পাওয়ার পর তা ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে সমš^য়ের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল| এ ছাড়া এপ্রিল মাসে কাতার ইরানের একটি দলকে দেশটিতে এসে উদ্ধার ও অনুসন্ধান অভিযান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমন্ত্রণ জানিয়েছিল| তবে ইরান এখনো ওই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে জানান তিনি| গত মাসে ইরানের সামরিক বাহিনী জানায়, মার্চের শুরুতে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় নিহত পাইলট মাজিদ কাজেমির মরদেহ উদ্ধার করা হয়েছে| আল-উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অগ্রবর্তী ইউনিট, বিমানবাহিনী এবং বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেন| এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি| মার্চের শুরুতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দুটি ইরানি সুখোই এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে| তবে ওই বিমান দুটিই একই বিমান ছিল কি না, তা স্পষ্ট নয়| কারণ, ওই সময় যুদ্ধের সূচনা করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও হামলার মুখে পড়ছিল| গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর কোনো উপসাগরীয় দেশ ইরানের বিমান ভূপাতিত করার খবর দেওয়ার ঘটনা এটিই প্রথম|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...

লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...

একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...

এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...

সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
➤ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
➤ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
➤ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
➤ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
➤ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
➤ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
➤ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা
➤ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
➤ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir