প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Aug 2026, 9:44 PM
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
এফএনএস বিদেশ :
ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ| গতকাল রোববার বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, শাহরাম সাদেগি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়| তাঁর বিরুদ্ধে ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কর্মকাণ্ড পরিচালনা’র অভিযোগ আনা হয়েছিল| খবর বার্তা সংস্থা এএফপি’র| বিচার বিভাগের দাবি, গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিক্ষোভের সময় সাদেগি গাড়ি চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেন| এতে সাতজন পুলিশ সদস্য আহত হয়| জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ডিসে¤^রের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়| পরে তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়| ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে| ইরানি কর্তৃপক্ষ জানায়, ওই বিক্ষোভ ও সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন| সরকার এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিকল্পিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে দাবি করেছে| তবে বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে| মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আরও বেড়েছে| ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়| সাম্প্রতিক সময়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের বড় একটি অংশের সঙ্গে ওই বিক্ষোভের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে| নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)-এর তথ্য অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে| ১৯৮৯ সালের পর এটিই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা| অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে বিশ্বে চীনের পরই ইরানের অবস্থান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...