প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Aug 2026, 9:42 PM
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি
এফএনএস বিদেশ :
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে| এর আগে শহরটির কর্তৃপক্ষ সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়| এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন| ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়া সাম্প্রতিক সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে| এর জবাবে ইউক্রেনও গত কয়েক সপ্তাহে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| গতকাল রোববার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে|’ একই সঙ্গে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়| কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো পরে রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানান| তিনি বলেন, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে| এর কিছুক্ষণ পর রাজধানীর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়| মেয়র ক্লিৎসকো ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানালেও, এতে কোনো হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি| এদিকে রাশিয়া জানিয়েছে, রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসা আরও একটি ড্রোনবহরের হামলা তারা প্রতিহত করেছে| মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্টে জানান, রুশ বাহিনী মস্কোর দিকে আসা প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে| ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে| অন্যদিকে, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পাশাপাশি কিয়েভসহ বিভিন্ন শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে| ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এসব হামলায় কোনো কোনো সময় উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...