প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 Aug 2026, 9:03 PM
যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া
ভারতে অভিনেত্রী হিসেবে নিজের পাকা অবস্থান গড়ে নিয়েছেন বাংলাদেশের জয়া আহসান| তবে রাজনৈতিক ইস্যুতে না জড়িয়ে সাধারণত কাজ নিয়েই থাকেন তিনি| কিন্তু এবার ঘটল ব্যতিক্রম| নেমা আসলেন কলকাতার রাজপথে, দিলেন স্লোগান| আর তা নিয়েই দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া| ভারতের ¯^াধীনতা দিবসের আগের রাতে একটি র্যালিতে অংশ নেন জয়া| পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন| জয়া ছাড়াও তারকার মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ˆচতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালী প্রমুখ| ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায় তাদের| ওই মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে জয়া আহসানকে নিয়ে হচ্ছে আলাদা চর্চা| অনেকে প্রশ্ন তুলছেন, অন্য দেশের মানুষ হয়ে জয়া কেন এমন আয়োজনে হাজির হলেন? পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, রাতের কলকাতা যেন নারীদের জন্য নিরাপদ থাকে, সেটার দাবিতেই রাস্তায় নেমেছিলেন রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষেরা| তাদের সঙ্গেই যোগ দেন জয়া| অবশ্য জয়ার এই ভূমিকার প্রশংসাও করছেন অনেকে| নারীদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আওয়াজ তোলার বিষয়টিকে বাহবা দিচ্ছেন কেউ কেউ| যদিও প্রশংসা বা সমালোচনা, কোনো বিষয়েও প্রতিক্রিয়া দেননি জয়া| আপাতত জয়া সেখানে রয়েছেন, তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে| ছবিটি দারুণ সাড়া পেয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...