প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Aug 2026, 8:47 PM
ভয়াবহ দুর্ঘটনার যা বললেন মৌসুমী মৌ
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-সঞ্চালক মৌসুমী মৌ| গত বুধবার শো শেষ করে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় একটি পিকআপ| এতে গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গেছে| সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ছবি শেয়ার করে ভীতিকর অভিজ্ঞতা তুলে ধরেছেন মৌসুমী মৌ| এ অভিনেত্রী বলেন, “অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি| শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়| আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি| মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই| কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি|” ঘটনা ব্যাখ্যা করে মৌসুমী মৌ বলেন, “আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন| কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত| আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারতো তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না|” পিকআপের চালকের উগ্র আচরণের কথা উল্লেখ করে মৌসুমী মৌ বলেন, “ড্রাইভারটা চরম বেয়াদব| ওর পিকআপের ব্রেক ঠিক নেই| তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে| ওর মালিক এসে জানালেন, ওর গাড়ি চালানোর কথা না| যাইহোক, কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না| বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা|” এক দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মৌসুমী মৌ| অভিনয়-উপস্থাপনার পাশাপাশি বিশের অধিক টিভি নাটকে অভিনয় করেছেন| নাম লেখিয়েছেন ওয়েবফিল্মেও|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...