প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Aug 2026, 8:46 PM
পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর এক ঘটনার মুখোমুখি হন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকালিস্ট হাসান| সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়| ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়| তবে ঘটনার পর বিষয়টি নিয়ে শান্ত প্রতিক্রিয়া জানিয়েছেন হাসান| তিনি বলেন, ‘আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারও ওপর এ রকম না হয় এই কামনা রইলো|’ এদিকে, ঘটনার পর দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছেন| তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন| অনেকেই বলেন, মতপার্থক্য বা ব্যক্তিগত অপছন্দ থাকলেও কোনো শিল্পীর প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়| ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স| জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নেন| ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে| অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং শিল্পীরা নিরাপদ পরিবেশে দর্শকদের সামনে পরিবেশনা করতে পারবেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...