প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jul 2026, 9:10 PM
বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা
আগামী মাসের প্রথম সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল| অস্ট্রেলিয়ার কঠিন ও পেস-সহায়ক কন্ডিশনে টেস্ট সিরিজটি নিয়ে টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে| তবে এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলে এক বড় ধাক্কা লেগেছে| ইনজুরির কারণে এই সফরে থাকা হচ্ছে না দ্রুতগতির পেসার নাহিদ রানার| নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ধরা পড়েছে| যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি| যেহেতু পুনর্বাসন চলাকালীন তিনি বল করার মতো ফিট থাকবেন না, তাই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে তাকে বাদ দিয়েই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের| মাঠের বাইরে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন তরুণ এই গতিদানব| খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি| গত বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...