প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jul 2026, 9:11 PM
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই প্রশ্ন উঠেছে- লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কী হতে যাচ্ছে? তিনি কি আরও খেলে যাবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন? ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা তখন ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও, এবার আর্জেন্টাইন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মেসি| কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘বেইন স্পোর্টস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি| তবে এখনই বুট জোড়া তুলে রাখছেন না, বরং আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে তবেই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি| অর্থাৎ, ২০৩০ বিশ^কাপে খেলার কোনো পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলারের| ২০২৬ ফিফা বিশ^কাপটিই ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট- এমনটাই ধারণা করেছিলেন ফুটবল বোদ্ধারা| ৩৯ বছর বয়সেও মেসি বয়সের সাথে লড়াই করে নিজেকে উজাড় করে দিয়েছেন| এবারের বিশ^কাপে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে| আট গোল এবং চার অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন তিনি| তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হৃদয়বিদারক হারের পর, মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি| যদিও দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা| অবশেষে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে এই কিংবদন্তির অবসরের সময়সূচি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে| বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, লিওনেল মেসি জাতীয় দলের স্কোয়াডের জন্য একটি ‘মসৃণ রূপান্তর’ নিশ্চিত করতে আগামী কয়েক মাস দলের সাথে থাকতে চান| অর্থাৎ, তিনি এখনই অবসর নিচ্ছেন না, বরং আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন| তবে এটা নিশ্চিত যে, ২০২৬ বিশ^কাপের পর আর কোনো বিশ^কাপ খেলার পরিকল্পনা তার নেই| খুব শিগগিরই তিনি তার সুদীর্ঘ এবং উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানবেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...