প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jul 2026, 9:09 PM
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ| যেখানে নাজমুল হোসেন শান্ত’র দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে| এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও, কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ| বেশ কয়েকজন ক্রিকেটারের চোট এর অন্যতম কারণ| চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা| তরুণ এই গতিতারকাকে অস্ট্রেলিয়া সিরিজে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই বটে| স্কোয়াড ঘোষণার আগে থেকেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় ছিলেন নাহিদ রানা| ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানায়, ২৩ বছর বয়সী এই পেসারের ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে সবার নজর কেড়েছিলেন| জি¤^াবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলা অনিশ্চিত ছিল| এবার অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে বিশ^স্ত একটি সূত্র| রানার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে| যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি| এদিকে লিটন দাসের ইনজুরি থাকলেও স্ক্যান রিপোর্টে শঙ্কার কোনো কারণ নেই| অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে| আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে| এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট| বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ| ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টাইগাররা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...