প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Jul 2026, 8:59 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না : মোদী সরকার
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (ঘঊঊঞ)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) অনড় থাকলেও, বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ (ঘউঅ) জোট সরকার| তারা স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না| সরকারের শীর্ষ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, ৫৭ বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই ও সরকার তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে| সিজেপি ও আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার প্রথম ও প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তকরণ| তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়ে ইঙ্গিত দিয়েছে যে, এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়ার পথ সরকার বেছে নেবে না| শীর্ষ সরকারি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, সরকারের দৃষ্টিকোণ থেকে ‘পদত্যাগ নেওয়া হলো সবচেয়ে সহজ সিদ্ধান্ত|’ সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে উক্ত শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে ও আমরা সেই অনুযায়ী কাজ করে দেখাবো| শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করার পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (ঘঞঅ)-র সমস্যাগুলো সমাধানের আশ^াস দিয়েছে কেন্দ্রীয় সরকার| সরকারি সূত্রটি আরও যোগ করে জানান, জাতীয় পরীক্ষা সংস্থার নানা ধরনের সমস্যা ও ত্রুটিগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে সরকার, এবং খুব শীঘ্রই এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে| প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত একাধিক চক্র ও গ্যাংকে আমরা এরই মধ্যে ধরে ফেলেছি ও তাদের নেটওয়ার্ক ধ্বংস করেছি| এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...