প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Jul 2026, 9:00 PM
আন্দোলনকারী ছাত্রদের ঠেকাতে রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন
ভারতজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (ঘঊঊঞ)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে| আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠনগুলো| এবার পশ্চিমবঙ্গে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে রাষ্ট্রিয় ¯^য়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদ (এবিভিপি)’সহ অন্যান্য শাখা সংগঠনগুলো| মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে আরএসএসের শাখা সংগঠনগুলো| সেগুলোর মধ্যে রয়েছে এবিআরএসএম, এবিভিপি ও বিদ্যা ভারতী’র মতো ছাত্র সংগঠনগুলো একত্রে হাত মিলিয়ে মাঠে নামছে| আরএসএস ছাত্র সংগঠনগুলো পক্ষ থেকে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’ নাম দিয়ে রাজ্যজুড়ে মিছিল ও পথসভা পরিকল্পনা করা হয়েছে| এরই মধ্যে তারা বেশ কয়েকটি ˆবঠক সেরে নিয়েছে| ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের’ পক্ষ থেকে উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ^বিদ্যালয়ের চত্বরে এক প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়| সেখানে যোগ দিতে আরএসএসকে সমর্থন করে এমন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে আহ্বান জানানো হয়েছে| এর পাশাপাশি জলপাইগুড়ি জেলায় মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছে| এছাড়া কলকাতাসহ উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’| এদিকে, দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না| এর মধ্যেই কলকাতায় আলিয়া বিশ^বিদ্যালয় ও যাদবপুর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে সামিল হয়েছেন এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন বামপন্থী সংগঠন গুলো পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরবাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা ও শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এ...
সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্...
নিজস্ব প্রতিবেদক মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ধর্ম-বর্ণ...
লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...
নিজেস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেল...
কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ...
কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধন...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর...
স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার আয়োজনের মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণেতিন...