...
শিরোনাম
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা ⁜ কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার ⁜ ২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা ⁜ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ ⁜ দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু ⁜ চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা ⁜ ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায় ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা ⁜ চাঁদপুরে স্বর্ণকার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড ⁜ লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম ⁜ ঋণের টাকা আদায়ে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান ছালেহ আহমেদ ⁜ মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু ⁜ বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন ⁜ ভারতের বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ⁜ ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন ⁜ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jul 2026, 9:51 AM

...
ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন News Image

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। অন্যদিকে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন।

দুই দলই এবারের আসরে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ে দুই দলকেই শেষ পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নামতে হয়। শেষ চারে ফ্রান্স স্পেনের কাছে ও ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। 

উভয় দলই বেশ কিছু পরিবর্তন নিয়ে মিয়ামির মাঠে নেমেছিল। বেশ কিছু তারকা কাল শুরুর একাদশে ছিলেন না। এর মধ্যে ইংল্যান্ড বস থমাস টাচেল হ্যারি কেন ও জুড বেলিংহামকে বদলি বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। এক নম্বর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের স্থানে মূল দলে সুযোগ পেয়েছিলেন ডিন হেন্ডারসন। অন্যদিকে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম মূল একাদশে জায়গা দেননি ব্র্যাডলি বারকোলা ও ওসমানে ডেম্বেলেকে। 

এই ম্যাচ দিয়ে দেশ্যম ফ্রান্সের সাথে তার ১৪ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। 

ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে আর্সেনাল মিডফিল্ডার ডিক্লান রাইসের দূরপাল্লার গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ১৮ মিনিটে এজরি কোনসার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে একের পর এক আক্রমণ করতে থাকা ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে বিপজ্জনক হয়ে উঠেন। 

দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে বুকায়ো সাকা গোল করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলে খেলা একপর্যায়ে ফ্রান্সের জন্য বিব্রতকর রূপ নিতে শুরু করে। প্রথমার্ধের যোগ করা সময়ে সাকা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন। 

বিরতির পর দেশ্যম চারটি পরিবর্তন আনেন। তিনি মাঠে নামান ওসমানে ডেম্বেলে, ডায়োট উপামেকানো, লুকা দিন এবং ব্র্যাডলি বারকোলাকে। এর সুফল তিনি প্রায় সঙ্গে সঙ্গেই পান। কিলিয়ান এমবাপ্প টুর্নামেন্টে নিজের নবম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান। এরপর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। বারকোলা আরেকটি গোল শোধ করলে স্টেডিয়ামে ফরাসি সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

৬৬ মিনিটে মাইকেল অলিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এর মাধ্যমে বিশ্বকাপে মোট ২২ গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। এই গোলের ফলে ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এমবাপ্পে মেসির চেয়ে দুই গোল এগিয়ে যান।

সমতায় ফেরার একাধিক সুযোগ নষ্ট করে ফ্রান্স। এরপর ইংল্যান্ড আরও ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। ৮৭ মিনিটে পেনাল্টি এলাকায় জেড স্পেন্সকে ফাউল করেন মালো গুস্তো। স্পটকিক থেকে সাকা নির্ভুল শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ডেম্বেলে ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন। দুই মিনিট পর জুড বেলিংহাম একক নৈপুণ্যে ইংল্যান্ডকে জয়সূচক গোলটি উপহার দেন। এই গোলের মাধ্যমে বেলিংহাম বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এক আসরে সাত গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন।

তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর তাদের সেরা সাফল্য অর্জন করল। তবে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হারের তিক্ত স্মৃতি তাদের সঙ্গেই থেকে যাবে।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদকআজ রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ^কাপ ফুটবলের ফাইনাল...

কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার
কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৮ জুলাইঃ কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও উপজে...

২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা
২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চা...

​মোঃ আবদুল আলীম খান ​ব্রাহ্মণপাড়া-বুড়িচং-কুমিল্লা আঞ্চলিক সড়কের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। জেলা...

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাক...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরি...

দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার
দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামল...

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাস...

কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু
কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
➤ কুমিল্লায় দুই মাসে ৩৯২টি মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৩১ লাখ ৩৩ হাজার
➤ ২১ কিলোমিটারের সড়কে ৫০ স্পিড ব্রেকার, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা
➤ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
➤ দাউদকান্দি পুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার
➤ কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু
➤ চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা
➤ ব্রাহ্মণপাড়ার জনবান্ধব ইউএনও মাহমুদা জাহানকে অশ্রুসিক্ত বিদায়
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা
➤ চাঁদপুরে স্বর্ণকার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড
➤ লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন এমপি জসীম
➤ ঋণের টাকা আদায়ে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান ছালেহ আহমেদ
➤ মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু
➤ বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
➤ ভারতের বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ
➤ ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
➤ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir