প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Jul 2026, 9:38 PM
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
ক্রীড়া প্রতিবেদক
আজ রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ^কাপ ফুটবলের ফাইনাল| ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্পেন ও আর্জেন্টিনা| এদিকে আয়োজকরা জানিয়েছেন, কানাডার দাবানলের ধোঁয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন| টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য আজ আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে স্প্যানিশদের| সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে হারিয়ে স্পেন পৌছে যায় ¯^প্নের ফাইনালে| বিশ^ব্যাপী এই ম্যাচকে ঘিরে ˆতরী হয়েছে অন্যরকমের উন্মাদনা| মেসির প্রতিপক্ষ ইয়ামালকে নিয়ে চলছে নানা মুখরোচক আলোচনা| শেষ পর্যন্ত মেসি বাহিনী কি পারবে ইয়ামালকে আটকে রাখতে| তাঁর জন্য অপেক্ষা করতে হবে আজ রবিবার রাত ১টা পর্যন্ত| এই ফাইনালের মহারণের জন্য প্রস্তুত মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন|
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে| অন্যদিকে ২০১০ সালে প্রথমবার শিরোপা জেতা স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের ¯^প্নে বিভোর রয়েছে|
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি এক ব্রিফিংয়ে বলেন, “দাবানল আলোচনা হয়েছে| ফিফা সদর দপ্তরে আমাদের সঙ্গে জাতীয় আবহাওয়া পরিষেবার একজন প্রতিনিধি রয়েছেন| তাই আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি|”
বিশ্বকাপের সবচেয়ে বড় এই আসরের পর্দা নামবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা| তাদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও|
এটাই হবে পুরো টুর্নামেন্টে ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত একমাত্র ম্যাচ|
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ট্রাম্পের আমন্ত্রণে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন| শুক্রবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই বিশ্বকাপকে “সম্ভবত বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল ক্রীড়া আসর” বলে অভিহিত করেন|
স্পেন অধিনায়ক রদ্রি বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে একটি ‘শারীরিক লড়াাই’ হবে বলে তিনি মনে করছেন এবং সম্ভাব্য উসকানিকে উপেক্ষা করার চেষ্টা করবেন| ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার বলেন, ইউরোপীয় চ্যাম্পিয়নদের জন্য এই ফাইনাল হবে আগের যেকোনো ম্যাচের চেয়ে ভিন্ন|
ম্যানচেস্টার সিটির এই তারকা সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, রোববারের ম্যাচটি একেবারেই আলাদা হবে| এটি হবে অনেক বেশি শারীরিক লড়াইয়ের ম্যাচ এবং আমাদের সেই অনুযায়ী প্রস্থত থাকতে হবে| তবে আমাদের জাতীয় দল একটি বিষয়ের জন্য পরিচিত, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিতে পারি| রক্ষণ, পাল্টা আক্রমণ কিংবা আক্রমণাত্মক ফুটবল, সব ধরনের খেলাই আমরা খেলতে পারি| আমরা খুবই পরিপূর্ণ একটি দল, আর সে কারণেই আমরা এখানে|”
আর্জেন্টিনা প্রতিপক্ষকে উসকে দেওয়ার কৌশল নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন, “আচ্ছা, এটাও তো ফুটবলেরই একটি অংশ|”
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩৯ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ ফাইনালে মেসিকে দলকে নেতৃত্ব দিতে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা, যা সবাইকে উপভোগ করা উচিত| ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বার্সেলোনার সাবেক এই তারকা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প
২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আবারও আলোচনার জন্ম দিলেন য...
ইয়ামালের ছোটবেলার ছবি নিয়ে যা বললেন মেসি
বেশ কয়েকদিন আগের কথা| একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে লামিনে ইয়ামালকে দেখানো হয়েছিল একটি আইকনিক ছবি-যেখা...
রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক যেন থামছেই না| এবার...
সিরিজে সমতায় ফিরলো টাইগাররা
হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ| তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়...
কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
এফএনএস বিদেশ :মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে ইরান| দে...
তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শ...
এফএনএস বিদেশ : আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলতি বছরের শেষ দিকে খাদ্যসংকট আরো ভয়াবহ আকার ধারণ...