...
শিরোনাম
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা ⁜ বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প ⁜ ইয়ামালের ছোটবেলার ছবি নিয়ে যা বললেন মেসি ⁜ রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও ⁜ সিরিজে সমতায় ফিরলো টাইগাররা ⁜ কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ⁜ তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু ⁜ ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা ⁜ গাজায় জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ⁜ বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচ কোনগুলো, টিকিট পেতে খরচ কত? ⁜ মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা ⁜ জন্মদিনে ভিন্ন লুকে ধরা দিলেন প্রিয়াঙ্কা ⁜ প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান ⁜ গোলাপি পোষাকে মুগ্ধতা ছড়ালেন মিম ⁜ ‘বরবাদ’ নির্মাতার সাথে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া ⁜ এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত ⁜ সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ⁜ মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা ⁜ কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের ⁜ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Jul 2026, 8:47 PM

...
কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি News Image

এফএনএস বিদেশ :

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে ইরান| দেশটির এ হামলায় কুয়েতের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে| এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| গতকাল শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে| কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, তেল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান| এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন| পাশাপাশি স্থাপনাটিরও ব্যাপক ক্ষতি হয়েছে| দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনার বরাতে এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে| এ ঘটনার পর স্থাপনাটি খালি করে দেওয়া হয়েছে| পাশাপাশি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমš^য় করে হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে| কুয়েতের দমকল বাহিনী জানিয়েছে, সকালে ইরানের হামলার পর দুটি স্থানে আগুন ধরে যায়| এ ঘটনায় আগুন নেভানোর সময় বেশ কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন| এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চলাকালে কয়েকজন দমকলকর্মী আহত হন| এরপর ঘটনাস্থল খালি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে| কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে| বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর জেনারেল স্টাফ জনগণকে বিস্ফোরণের শব্দ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন| মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে| সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম জানিয়েছে, ইরানে টানা সাত রাত ধরে অভিযান পরিচালনা করছে তারা| মার্কিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)-এর নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা হ্রাসে তাদের অভিযান অব্যাহত রয়েছে| অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিল¤ে^ বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান| দেশটির কর্মকর্তারা বলেছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে নামতে বাধ্য হবে| গত শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রার যুদ্ধে নামবে| সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না|’

সূত্র: আল জাজিরা




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদকআজ রোববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ^কাপ ফুটবলের ফাইনাল...

বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প
বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আবারও আলোচনার জন্ম দিলেন য...

ইয়ামালের ছোটবেলার ছবি নিয়ে যা বললেন মেসি
ইয়ামালের ছোটবেলার ছবি নিয়ে যা বললেন মেসি

বেশ কয়েকদিন আগের কথা| একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে লামিনে ইয়ামালকে দেখানো হয়েছিল একটি আইকনিক ছবি-যেখা...

রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও
রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক যেন থামছেই না| এবার...

সিরিজে সমতায় ফিরলো টাইগাররা
সিরিজে সমতায় ফিরলো টাইগাররা

হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ| তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়...

তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু
তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শ...

এফএনএস বিদেশ : আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলতি বছরের শেষ দিকে খাদ্যসংকট আরো ভয়াবহ আকার ধারণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহারণের জন্য প্রস্তুত স্পেন-আর্জেন্টিনা
➤ বিশ্বকাপ নিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প
➤ ইয়ামালের ছোটবেলার ছবি নিয়ে যা বললেন মেসি
➤ রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও
➤ সিরিজে সমতায় ফিরলো টাইগাররা
➤ কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
➤ তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু
➤ ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
➤ গাজায় জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২
➤ বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচ কোনগুলো, টিকিট পেতে খরচ কত?
➤ মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা
➤ জন্মদিনে ভিন্ন লুকে ধরা দিলেন প্রিয়াঙ্কা
➤ প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান
➤ গোলাপি পোষাকে মুগ্ধতা ছড়ালেন মিম
➤ ‘বরবাদ’ নির্মাতার সাথে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া
➤ এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত
➤ সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
➤ মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা
➤ কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের
➤ দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir